শুভেচ্ছা বাণী
পটিয়া সমিতি-ঢাকা সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং জনহিতকর একটি সামাজিক সংগঠন। সমাজসেবার পাশাপাশি এটি পটিয়াবাসীর পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির স্বত:স্ফূর্ত মিলনকেন্দ্র। এই সমিতির “ঈদ পুনর্মিলনী ও মেজবান-২০২৪” অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে স্মরণীকা প্রকাশের এই মহৎ উদ্যোগের শুভ কামনা করছি এবং অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল আয়োজকসহ পটিয়া বাসীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
গুণী প্রসবীনি বৃহত্তর চট্টগ্রামের প্রাচীন জনপদ পটিয়া উপজেলায় অনেক দেশবরেন্য ব্যক্তিবর্গের জন্ম হয়েছে। এই সমস্ত গুণী ব্যক্তিবর্গ শিক্ষা, সাহিত্য, শিল্প, ব্যবসা-বাণিজ্য, আইন ও বিচার অঙ্গনে এবং ন্যায়সঙ্গত আন্দোলনে দ্যুতি ছড়িয়েছেন। তাঁদের অবদান সময়ের পরিক্রমায় এবং সফলতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আলোচিত হয় এবং উচ্চারিত হয় অত্যন্ত শ্রদ্ধা এবং গৌরবের সাথে। সে সমস্ত স্মরণীয় ও বরণীয় ব্যক্তিবর্গের আদর্শ ও মূল্যবোধ হোক পটিয়া সমিতি-ঢাকার চলার পথের চালিকা শক্তি।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে পটিয়ার ঐতিহ্য ও গৌরবের ধারাবাহিকতায় সমৃদ্ধি ও সাফল্যের স্বপ্নচারিতায় পটিয়া সমিতি-ঢাকা এগিয়ে যাচ্ছে। সমাজ হিতৈষি মানসিকতা, দেশপ্রেম এবং মূল্যবোধের বার্তা নিয়ে আমাদের পূর্বসরীদের ন্যায় এই সামাজিক সংগঠনটি আগামী দিনে আরও সমাদৃত ও অনুকরণীয় হবে এবং দেশ ও জাতি গঠনে অবদান রাখবে এই প্রত্যাশা রইল ।
পরিশেষে “ঈদ পুনর্মিলনী ও মেজবান-২০২৪” এর সার্বিক সাফল্য কামনা করছি। পটিয়া'কে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণের জনপদ হিসেবে আরও এগিয়ে নেওয়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে সকলেই কাজ করবে-এই প্রত্যাশা করি।
বোধত্রমহামান
(বিচারপতি জে, বি, এম, হাসান)
বাংলাদেশ সুপ্রীম কোর্ট,
হাইকোর্ট বিভাগ।
শুভেচ্ছা বাণী
ঢাকাস্থ পটিয়াবাসীর প্রিয় সামাজিক সংঘঠন পটিয়া সমিতি-ঢাকা। উক্ত সমিতি কর্তৃক "ঈদপূণর্মিলনি ও মেজবান-২০২৪" অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত হয়েছি। এই উপলক্ষ্যে স্মরণীকা "ঐতিহ্য" প্রকাশের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই আনন্দঘন মূহূর্তে কার্যনির্বাহি পরিষদ, জীবন সদস্য এবং পটিয়ার জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
সাবেক পটিয়া মহকুমার বর্তমান পটিয়া উপজেলার স্মরণীয় ও বরণীয় ব্যক্তিগণ তাদের মেধা, শ্রম, দক্ষতাও দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রেখেছেন। পটিয়ার কৃতীসন্তানদের সে সমস্ত বদান্যতা, ইতিহাস, ঐতিহ্য এবং নানা প্রকার -নান্দনিক বিষয় পটিয়া সমিতি, ঢাকা তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রাকৃতিক সৌন্দর্য্যে অনন্য, বীর প্রসবীনি জনপদ পটিয়াবাসী অসাম্প্রদায়িক চেতনা ও সুস্থ সংস্কৃতির আলোয় আলোকিত। পটিয়ার জনসাধারনের পারস্পরিক বন্ধন ও ঐক্য সবসময় অনুকরণীয়। "দেশের সমৃদ্ধির স্বার্থেই এবং চট্টগ্রামবাসীর কল্যাণের জন্যই চট্টগ্রামের উন্নয়ন অপরিহার্য। সেজন্য সদাশয় বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। পটিয়া এবং পটিয়াবাসী এই উন্নয়ন সুবিধার আওতায় রয়েছে"। বর্তমান সদাশয় সরকার আমার সংসদীয় এলাকা পটিয়ার উন্নয়নে যাতে যথেষ্ট ভূমিকা পালন করে তজ্জন্য আমার সর্বাত্মক নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরিশেষে পটিয়ার আপাময় জনসাধারনের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা
করছি।
বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী
নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য
চট্টগ্রাম-১২, (পটিয়া)।
শুভেচ্ছা বাণী
রাজধানীর বুকে বসবাসরত পটিয়াবাসীর প্রাণের সংগঠন 'পটিয়া সমিতি-ঢাকা' কর্তৃক কোন অনুষ্ঠানের আগাম বার্তা পেলে সত্যিই আনন্দ অনুভব করি। কারণ যান্ত্রিক শহরে পরস্পর ভাববিনিময় তথা মনের কথা বলা ও শোনার লোকের বড়ই অভাব। আমরা সবাই যার যার নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু আঞ্চলিকতার অনুভূতি এড়াতে পারি না। ফলে ঢাকা শহরে বিভিন্ন পেশায় কর্মরত পটিয়াপ্রেমী কিছু ব্যক্তির ডাকে আমরা সাড়া দিতে বাধ্য হই।
পটিয়া সমিতির পক্ষ থেকে এই বছর 'ঈদ পুনর্মিলনী ও মেজবান-২০২৪' আয়োজনের খবর শুনে খুব ভালো লাগছে। প্রতি বছর এভাবেই ঈদ পরবর্তী সময়ে পটিয়াবাসীদের সাথে অনাবিল আনন্দে মিলিত হবো প্রাণের টানে। পটিয়া সমিতি টিকে থাকুক যুগ যুগ ধরে আমাদের মাঝে।
'ঈদ পুনর্মিলনী ও মেজবান-২০২৪' সুষ্ট সুন্দরভাবে সফল ও প্রাণবন্ত হোক।
আলহাজ্ব আবদুস সামাদ লাবু
চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি
প্রধান কার্যালয়, পুরানা পল্টন, ঢাকা।